৪র্থ অধ্যায় : পবিত্র কুরআন: আলোকিত পথের দিশারী

পবিত্র কুরআন নাযিলের লক্ষ্য ও উদ্দেশ্য মহান আল্লাহ্ তাঁর সমগ্র সৃষ্টিকে কৌতুক বা খেলার উপকরণ হিসেবে তৈরী করেননি। এর পিছনে রয়েছে এক নিগূঢ় রহস্য, জ্ঞান, তত্ত্ব ও যৌক্তিকতা। এক এবং অদ্বিতীয় সত্তা আল্লাহ্ রাব্বুল আলামীনের একক সার্বভৌমত্বের পরিমন্ডলে সৃষ্টির প্রতিটি বস্তু তাঁরই নির্দেশনায় পরিচালিত ও নিয়ন্ত্রিত হচ্ছে । মানব জাতিও তাঁর সৃষ্টির মহাপরিকল্পনার অংশ । […]